ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শেষ পর্যন্ত নতুন প্রজন্মের বিজয় রথ রুদ্ধ করা কঠিন হবে সোহেল তরফদার

জামালপুর জেলার সরিষাবাড়ী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধার সন্তান মুক্তচিন্তাশীল লেখক এম. মনজুর মোর্শেদ তরফদার (সোহেল) আজ অপরাহ্ণে তার ফেসবুক আইডির এক পোস্টে সমসাময়ীক বিষয়ে মুক্তবুদ্ধিসম্পন্ন নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিনি লিখেন -

,"মুক্তিযুদ্ধের গৌরবের শক্তিকে ধারণ করা মুক্তবুদ্ধিসম্পন্ন মানবিক নতুন প্রজন্ম ।

ধর্মীয় লেবাসধারী  দেশপ্রেমহীন কিছু ব্যক্তির প্রভাবে শান্তির ধর্ম ইসলামকে ব্যবহার করে একদল মানুষ এদেশের শান্তিকামী মানুষদেরকে প্রতিনিয়ত অশান্তির মধ্যে ফেলে দিচ্ছে। যখন খুশি তখন তারা সহজ সরল ধর্মভীরু মানুষদের ব্যবহার করে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করার পথ ধরে আজ একটি মহল এ দেশের শাসন ক্ষমতা হাতে নেয়ার দিবা স্বপ্নে বিভোর।

বছর কয়েক আগে স্বাধীন দেশে মানবতার বক্ষ বিদীর্ণ করা আগুনে খেলায় মত্ত দানবদের দেখতে পেয়েছিলাম আমরা। রাজনীতির নামে একদল মানুষ অবলীলায় যাত্রীসহ বাস পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছিল। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র গ্রন্থ কোরআনও রেহাই পায়নি তাদের হাত থেকে। এ দেশের সচেতন মানুষ ভোটের মাধ্যমে তাদেরকে প্রতিহত করেছিল। 

মাত্র কয়েক বছরের ব্যবধানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন এদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, যখন উন্নত দেশে পরিণত হওয়ার পথে হাঁটছে আমাদের এই বাংলাদেশ ঠিক তখনই দেশের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য আবার মরিয়া হয়ে উঠেছে এদেশেরই কয়েকটি রাজনৈতিক দল। আর সে পথ পাড়ি দেয়ার জন্য একাত্তরের ঘাতক দালাল তাদের বর্তমান প্রজন্মের দানবদের মাঠে নামিয়েছে ছদ্দবেশী ধর্মীয় লেবাস ধরে। এদের দানবীয় আচরণে বিপর্যস্ত মানুষ। আর এদের নির্দেশদাতা রূপকথার রাক্ষস-রাক্ষসীরা কর্মসূচির নামে সাধারণ মানুষের জীবন আর দেশের সম্পদ ধ্বংসের জন্য দানবদের লেলিয়ে দিয়েছে। বিপন্ন মানুষদের জন্য সামান্যতম সহানুভূতির শব্দ নেই এদের কণ্ঠে।

হতাশাগ্রসত্ম তারুণ্য ধাবিত হচ্ছে বিভ্রান্তির পথে৷ সামাজিক ও সামষ্টিক ভাবনার পরিবর্তে ব্যক্তির মধ্যে বিচ্ছিন্নতাবোধ তৈরি হচ্ছে৷ এ অবস্থায় প্রয়োজন শুভবুদ্ধিসম্পন্ন, সৎ, দেশপ্রেমিক, নৈতিকতাসম্পন্ন মানবিক মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, যা জাতির জীবনে অধোগতিকে রোধ করতে পারে৷ এজন্য একটি সার্বিক ও দীর্ঘমেয়াদী সামাজিক আন্দোলন প্রয়োজন৷ এ আন্দোলন দেশকে উপহার দেবে একটি সৎ, দেশপ্রেমিক, নৈতিকতাবোধসম্পন্ন, মুক্তবুদ্ধিসম্পন্ন, বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক, নৈতিক ও মানবিক নতুন প্রজন্ম৷ 

পূর্বোক্ত সত্য স্বীকার করে নিয়ে বলতে চাই আমরা হতাশ নই৷ আমরা সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে চাই৷ মূল্যবোধের অভাবহেতু মুমূর্ষ মানবিকতা রক্ষা করার জন্য আমরা সংগ্রাম করতে চাই৷ আমরা নীতি, নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে চাই৷ আমরা একটি প্রজন্ম নির্মাণ করতে চাই, যারা শ্রেয়মূল্যবোধসম্পন্ন হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷ আমরা একটি মুক্তবুদ্ধিসম্পন্ন, সচেতন, সৎ, দেশপ্রেমিক ও মানবিক দৃষ্টিসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তুলতে চাই ।

স্বাধীন দেশে এমন সব নৈরাজ্য বর্তমান প্রজন্মের অনেক তরুণ-তরুণীর মনে আজ প্রশ্নের জন্ম দিচ্ছে।  মুক্তিযুদ্ধের চেতনায় একটি শোষণমুক্ত সমাজ গড়ার যে প্রত্যয় ছিল, একে পূর্ণতা দেয়ার দায়িত্ব রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের। দলীয় স্বার্থে নিজেদের আটকে রাখলে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। যদি আমাদের রাজনৈতিক দলগুলো দলীয় স্বার্থের সংকীর্ণতা থেকে বেরোতে না পারে, দুর্নীতির অচলায়তন ভাঙতে না পারে, তবে এর ভিন্ন প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।

মুক্তিযুদ্ধের গৌরবের শক্তিকে ধারণ করে এমন সুন্দরের স্বপ্নবোনা তরুণ প্রজন্ম যে জোয়ার তৈরি করবে তাতে দেশের নষ্ট রাজনীতির পরিচালক, ধর্মীয় লেবাসধারী ভন্ড- লুচ্চা ধর্মব্যবসায়ী মামুনুলেরা সহ অনেকেরই অন্যায্য উচ্চাভিলাষ ভেসে যাবে বলেই আমাদের বিশ্বাস। 

আমি শ্রদ্ধা জানাই এ প্রজন্মের তরুণ-তরুণীদের, যারা খুঁজে ফিরছে সত্য। মনে রাখতে হবে এরা শুদ্ধ সময় ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে। ওরা মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের শানিত করতে চায়। শেষ পর্যন্ত ওদের বিজয় রথ রুদ্ধ করা কঠিন হবে।"
ads
ads
ads

Our Facebook Page

↑